শিরোনাম
◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎লালমনিরহাটে বাড়ছে হাম-রুবেলা সংক্রমণ, হাসপাতালে চিকিৎসাধী-৩

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে হাম-রুবেলা সন্দেহে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ১৫ জন এই রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।

‎সোমবার (১৩ এপ্রিল) বিকেল পর্যন্ত লালমনিরহাট সদর হাসপাতালে হাম-রুবেলা সন্দেহে আক্রান্ত ৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন হাসপাতাল সূত্র নিশ্চিত করেছেন।

‎​রংপুর বিভাগজুড়ে হাম-রুবেলার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলাতেও বিশেষ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ।

‎হাসপাতাল সূত্র জানায়, আক্রান্তদের অধিকাংশই শিশু। তাদের যথাযথ চিকিৎসার পাশাপাশি আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

‎​এ বিষয়ে লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. মো. আব্দুল হাকিম বলেন, বর্তমানে আমাদের হাসপাতালে ৩ জন রোগী হাম-রুবেলার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। আমরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছি। আক্রান্তদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

‎​তিনি আরও জানান, হাম-রুবেলা একটি ছোঁয়াচে রোগ, তাই শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের বাড়তি সচেতনতা প্রয়োজন। সময়মতো টিকা প্রদান এবং কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

‎​এদিকে, জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়