শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ০৮:২০ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমোহনে নারকেল পাড়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৪

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে নারকেল পাড়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মাসুদ হাওলাদার (৪৫) নামের এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পিবার দুপুরে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। নিহত মাসুদ লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হাওলাদারবাড়ির আজগর আলী হাওলাদারের ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ আকতার (৩৫), মোঃ তানভীর (২৫), মোঃ ফিরোজ (৫০) ও রেশমা বেগম (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জনা গেছে, গত বুধবার দুপুরে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হাওলাদার;বাড়িতে মাসুদ হাওলাদারের ঘরের পেছনে প্রতিপক্ষ রেশমা, সজিবসহ কয়েকজন নারকেল পাড়তে যান।

এ সময় মাসুদের মেয়ে মাসুমা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে উভয় পক্ষ দা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত্য ১০ জন আহত হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় মাসুদসহ আহতদের উদ্ধার করে প্রথমে লালমোহন হাসপাতালে ভর্তি করেন। পরে গুরুতর আহত মাসুদের শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিগে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় একটি হত্যা মামলা দাযের করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়