শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ০৮:৫০ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় জমি জায়গা নিয়ে দ্বন্ধে ককটেল বিস্ফোরন, আটক ১

আজিজুল হক, বেনাপোল (যশোর) : যশোরের শার্শার মাটিপুকুরিয়া গ্রামে জমি জায়গা নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় পুলিশ অভিযুক্ত একজনকে আটক ও মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে।

বৃহস্পতিবার দুপুরে শার্শা থানা পুলিশ অভিযুক্তকে আটক ও মটরসাইকেল উদ্ধার করে। এর আগে এদিন দিবাগত রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানিয়রা জানায়, প্রতিবেশি রবির সাথে জমি জায়গা নিয়ে দ্বন্ধ ছিল ইয়াকুবের। এ নিয়ে গত আ,লীগ সরকারের আমলে অনেক বার শালিশ বিচারও হয়। ক্ষতিপুরন নিয়ে রবি সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন ইয়াকুবের বাড়িতে প্রবেশ করে ককটেল বিস্ফোরন ঘটায়। এ সময় তিনি শুব্দ শুনে ঘর থেকে বের হলে তারা বাড়িতে থাকা দুটি মটর সাইকেল,মোবাইল ফোন করে নিয়ে যায়। পরে তিনি পুলিশকে অভিযোগ দিলে পুলিশ অভিযুক্তকে ধরে ও তাদের মটর সাইকেল উদ্ধার করে।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফারুক হোসেন জানান, জমি,জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে এধরনের ঘটনা ঘটেছে। তবে পুলিশ খবর পাওয়া মাত্র স্থানীয়দের সহযোগীতায় অভিযুক্তকে আটক ও লুট হওয়া মালামাল উদ্ধার করেছে। আসামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়