শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ০৬:৪১ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে বসতবাড়ির বাঁশঝাড়ে অজগর উদ্ধার আতঙ্কিত এলাকাবাসী, বনবিভাগের কাছে হস্তান্তর

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতবাড়ির বাঁশঝাড় থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) বিকেলে উপজেলার ভাড়াউড়া চা বাগান এলাকার মেডিকেলের পাশের একটি বাসার বাঁশঝাড়ে সাপটি দেখতে পেয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, ভাড়াউড়া চা বাগানের বাসিন্দা বিক্রমজিতের বাড়ির বাঁশঝাড়ে হঠাৎ একটি বড় আকৃতির অজগর সাপ দেখতে পান স্থানীয়রা। এ সময় মেডিকেল সংলগ্ন এলাকার লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।

পরে বিক্রমজিতের ছেলে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড়। তারা নিরাপদ উপায়ে অজগর সাপটি উদ্ধার করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে সাপটি নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসে এবং বাঁশঝাড়ে অবস্থান নেয়।

উদ্ধারের পর অজগর সাপটিকে শ্রীমঙ্গল বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। বনবিভাগ জানিয়েছে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়