শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ০৬:২৮ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর শীলকূপে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭বসতঘর ভস্মীভূত

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের ২নং ওয়া‌র্ডের তবলী পাড়ায় (বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন) শুক্রবার (৮‌ মে ) রাত ১০টার দি‌কে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘ‌টিত হয়।

এ ঘটনায় এলাকার সর্বস্ত‌রের জনগন আগুন নিভা‌বে এ‌গি‌য়ে এ‌লেও আগু‌নের ভয়‌াবহতার কার‌ণে এ সময় ক‌য়েক‌টি বা‌ড়ির সম্পুর্ণ মালামাল পুঁ‌ড়ে যায় ব‌লে শীলকু‌পের ভারপ্রাপ্ত ‌চেয়ারম‌্যান ‌মোঃ রাশেদ নূরী  নি‌শ্চিত ক‌রেন। ‌তি‌নি ব‌লেন শুক্রবার রাত ১০টার দি‌কে সংঘ‌টিত অ‌গ্নিকা‌ন্ডের ঘটনায় আ‌জিজ আহম‌দের তিন পুত্র নুরুল ইসলাম, নুরুল আ‌মিন ও নুরুল‌ আলম এবং মোঃ শ‌ফির চারপুত্র আলী আহমদ, লেদু মিয়া , মোক্তার আহমদ ও আক্তার হো‌সে‌নের বা‌ড়ি সম্পূর্ণ পুঁ‌ড়ে যায়। স্থানীয় জনগন ও ফায়ার সা‌র্ভিস টি‌মের সদস‌্যরা এ‌সে আগুন নিয়ন্ত্রনে আ‌নে।

ত‌বে শুক্রবার রাত ১১টায় এ রি‌পোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষ‌তির বিস্তা‌রিত তথ‌্য পাওয়া না গে‌লে ও আগু‌নে ক্ষ‌তিগ্রস্থ‌দের ইউ‌ন্নি প‌রিষ‌দের পক্ষ থে‌কে শুকা‌নো খাবার সহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয় ব‌লে জানান শীলকু‌পের ভারপ্রাপ্ত ‌চেয়ারম‌্যান ‌মোঃ রাশেদ নূরী। তি‌নি আ‌রো ব‌লেন বিষয়‌টি উপ‌জেলা প্রশাসন‌কে অব‌হিত করা হ‌য়ে‌ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়