শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ০৮:১৪ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেকারত্ব মুক্ত হয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ো, লালমনিরহাটে প্রাণ-আরএফএল চাকরি মেলায় ত্রাণমন্ত্রী দুলু

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি : ‎বেকার জীবনের অভিশাপ থেকে মুক্ত হয়ে নিজের ভবিষ্যৎ গড়ো, গড়ে তোলো একটি সুন্দর জীবন। কঠোর পরিশ্রম ও দক্ষতা অর্জনের মাধ্যমেই তোমরা সফল হতে পারো। লালমনিরহাটে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের বিশাল 'চাকরি মেলা-২০২৬' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তরুণ-তরুণীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

‎​সোমবার (১১ মে) লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। সীমান্তবর্তী অবহেলিত এলাকায় কর্মসংস্থানের এমন বিশাল সুযোগ তৈরি করার জন্য মন্ত্রী প্রাণ-আরএফএল গ্রুপকে বিশেষ ধন্যবাদ ও সাধুবাদ জানান।

‎ত্রানমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, লালমনিরহাটের মতো সীমান্তবর্তী এলাকায় এ ধরনের মহতী উদ্যোগ বেকারত্ব দূরীকরণে বড় ভূমিকা রাখবে। তিনি তরুণদের কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করার পরামর্শ দেন।

‎মন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে দেশ দ্রুত বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবে।

‎দুলু বলেন, এ ধরনের মেলা প্রান্তিক পর্যায়ের যুবকদের মাঝে আত্মবিশ্বাস ছড়িয়ে দেয়। কর্মসংস্থান সৃষ্টি হলে অপরাধ প্রবণতা কমে এবং তরুণ সমাজ বিপথগামী হওয়া থেকে রক্ষা পায়। প্রাণ-আরএফএল গ্রুপের এই প্রচেষ্টাকে জেলার অর্থনৈতিক উন্নয়নে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন তিনি।

‎সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার শিক্ষিত তরুণ-তরুণীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে স্টেডিয়াম প্রাঙ্গণ। মেলা কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৩ হাজার প্রার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। মেলায় আসা প্রার্থীদের সরাসরি লিখিত পরীক্ষা ও ভাইভা নেওয়া হচ্ছে। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিভিন্ন পদে ১ হাজার যোগ্য প্রার্থীকে নিয়োগপত্র প্রদান করা হবে।

‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান সহ প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে রিক্রুটমেন্ট হেড নূরুল আলম খান ও নাফিস ইনদালিব অর্নব।‎

১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই গ্রুপটি বর্তমানে দেশে ও বিদেশে প্রায় ২ লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছে। মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বাছাই করে লালমনিরহাটের শিক্ষিত যুবসমাজকে এই শিল্প পরিবারের সদস্য করে নিতেই আজকের এই আয়োজন।

নিয়োগ প্রক্রিয়া শেষে নির্বাচিতদের হাতে প্রাথমিক নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়