শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ০৮:২০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্থায়ী ক্যাম্পাস দাবিতে সড়ক অবরোধ 

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের বেসরকারি বিশ্ববিদ্যালয় ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউভার্সিটির শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। আজ সোমবার (১১মে) সকাল ১০টা থেকে ক্যাম্পাসের সামনের নীলগঞ্জ সড়কে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। বিক্ষোভরত শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে।

তাদের দাবি মতে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে বিশ্ববিদ্যালয় চালুর ২ বছরের মধ্যে নিজস্ব জমিতে স্থায়ী স্থাপনা করার বাধ্যবাধকতা থাকলেও কর্তৃপক্ষ রহস্যজনক কারণে ১৪ বছরেও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় ইউজিসির নিম্নমানের র্যায়কে রয়েছে। সনদ নিয়ে পেশাগত জীবনে ঝুঁকিতে পড়ার আশংকা রয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাঈদ সুমন বলেন, "স্থায়ী ক্যাম্পাস আমাদের ন্যায্য দাবি। অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস অনুমোদন করে ছাত্রদের পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বাস্তবায়ন করতে হবে" 

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান বলেন, আমরা তিনদিন সময় নিয়েছি। জায়গাতো আমাদের আছেই। ট্রাস্টি বোর্ডের সদস্যদের সাথে স্থায়ী ক্যাম্পাসের ব্যাপারে কথা বলে শিক্ষার্থীদের জানাবো।

প্রতিবেদন লেখার সময় দুপুর সোয়া বারোটা পর্যন্ত ক্লাস বর্জন করে রাস্তা অবরোধ এবং বিক্ষোভ অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়