শিরোনাম
◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৬:৩৯ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিত্যক্ত ভবনে মাদকসেবীদের আড্ডা, নিরাপত্তাহীন আবহাওয়া অফিস

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : জরাজীর্ণ ভবন, ভাঙাচোরা সীমানাপ্রাচীর আর কার্যালয়ের ভেতরে মাদকসেবীদের অবাধ যাতায়াত দেখে প্রথমে মনে হতে পারে এটি কোনো পরিত্যক্ত এলাকা। অথচ এটি দীর্ঘদিনের জনবল সংকট ও আধুনিক সুবিধাবঞ্চিত ঈশ্বরদী আবহাওয়া অফিস। প্রতিরক্ষা
মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের একটি পাইলট বেলুন পর্যবেক্ষণাগার এটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈশ্বরদী বিমানবন্দর এলাকায় ১৯৬৫ সালে পাঁচ একর জমির ওপর
কার্যালয়টির কার্যক্রম শুরু হয়। শুরুতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য কয়েকটি আবাসিক ভবন ও
একটি পর্যবেক্ষণাগার নির্মাণ করা হয়েছিল। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পুরো এলাকাজুড়ে
এখন জরাজীর্ণ পরিবেশ বিরাজ করছে।

তদারকির অভাবে ভবনগুলোর দরজা, জানালা এমনকি জানালার গ্রিলও চুরি হয়ে গেছে। আবহাওয়া পরিমাপের দুটি যন্ত্রের মধ্যে একটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে আছে। ফলে একটি যন্ত্র দিয়েই কোনোমতে কার্যক্রম চালাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত ভবনগুলো এখন মাদকসেবীদের আড্ডায় পরিণত হয়েছে। স্থানীয় ও বাইরের লোকজনের আনাগোনায় দিন-রাত সেখানে নানা অনৈতিক কর্মকাণ্ড চলে।

আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, ভারত থেকে আনা স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন স্থাপন করা হলেও সেটি এক দিনের জন্যও চালু করা সম্ভব হয়নি। নির্জন এলাকায় নিরাপত্তাকর্মী না থাকায় রাতে দায়িত্ব পালনেও নিরাপত্তাহীনতায় ভুগতে হয়।

তিনি আরও বলেন, জনবল কম থাকায় দিন-রাত বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে। তবে অতিরিক্ত কর্মঘণ্টার জন্য কোনো বাড়তি সুবিধা পাওয়া যায় না।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, ১৪ জনের জায়গায় বর্তমানে মাত্র ছয়জন কর্মকর্তা-কর্মচারী দিয়ে অফিস পরিচালনা করতে হচ্ছে। আবাসিক ভবনগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়ায় সেগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এ কারণে পুরো এলাকাতেই এক ধরনের ভূতুড়ে পরিবেশ তৈরি হয়েছে। অনেক আগেই ভবনগুলোর দরজা-জানালা চুরি হয়ে গেছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়