শিরোনাম
◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৭:২৫ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাছের পোনা রক্ষায় ফরিদপুরের পদ্মায় অভিযান, জব্দ করা হলো বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: দেশীয় প্রজাতির মাছ ও নদীর জলজ জীববৈচিত্র্য রক্ষায় ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারী, গুটি ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সদরপুর উপজেলার পদ্মা নদীর কাড়ালকান্দি, মোল্লাকান্দি, চর বলাশিয়া ও মাদ্রাসা ঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে নদীতে অবৈধভাবে পাতা ৬৭টি চায়না দুয়ারী জাল, ৩টি গুটি জাল ও ২টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ব্যবহারের কারণে পদ্মা নদীতে দেশীয় প্রজাতির ছোট-বড় মাছ, পোনা ও অন্যান্য জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। বিশেষ করে এসব জালের সূক্ষ্ম ফাঁসে মাছের ডিম ও পোনাও আটকা পড়ে মারা যাওয়ায় মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে। এতে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে মাছের উৎপাদন মারাত্মকভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এসময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন পরিচালনা করেন সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, নদীর জীববৈচিত্র্য রক্ষা ও দেশীয় মাছের উৎপাদন বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জেলেদের সচেতন করতে নিয়মিত প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়