শিরোনাম
◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকাসহ চোর গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর দূর্গাপুর উপজেলায় চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক চোরকে গ্রেপ্তার করেছে দূর্গাপুর থানা পুলিশ। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম সংলগ্ন পাচুবাড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ মাহফুজ আহম্মেদ (৩২)। তিনি রাজশাহীর দূর্গাপুর থানার গোপিনাথপুর খাঁস খামার গ্রামের মোঃ মাহাবুব রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, মামলার বাদী মোঃ জাহাঙ্গীর আলম দূর্গাপুর উপজেলার বখতিয়ারপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক। পাশাপাশি তিনি মাছ চাষের সঙ্গেও জড়িত।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মে দুপুর সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীর আলম দূর্গাপুর জনতা ব্যাংক শাখা থেকে ১২ লাখ টাকা উত্তোলন করেন। পরে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে তিনি নিজ বাড়ির নিচতলার গ্যারেজে রাখা প্রাইভেটকারের ভেতরে টাকাগুলো রেখে গাড়িতে তালা লাগিয়ে দ্বিতীয় তলায় যান। সে সময় বাড়ির নির্মাণকাজ চলছিল।

পরবর্তীতে দুপুর পৌনে ৩টার দিকে নিচতলার গ্যারেজে এসে তিনি দেখতে পান, গাড়ির ভেতরে রাখা টাকাগুলো নেই। এ সময় প্রাইভেটকারটির বাম পাশের দরজার গ্লাস ভাঙা অবস্থায় দেখতে পান তিনি।

ঘটনার পর জাহাঙ্গীর আলম দূর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে। একপর্যায়ে অভিযান চালিয়ে মাহফুজ আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি চুরির বিষয়টি স্বীকার করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে বাদীর বাড়ির সিঁড়ির নিচে সিমেন্টের বস্তার ভেতরে রাখা একটি শপিং ব্যাগ থেকে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত মাহফুজ আহম্মেদকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়