শিরোনাম
◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ১২:১৯ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (ভিডিও)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৫১ ব্যাচের এক ছাত্রীকে বহিরাগত যুবক কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।  

বুধবার (১৩ মে) রাত সোয়া ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরা টারজান এলাকায় জড়ো হয়। পরে তারা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি ক্যাম্পাসের মেয়েদের আবাসিক হলসমূহ সংলগ্ন সড়ক ও চৌরঙ্গী মোড় হয়ে প্রক্টরের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। এতে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাসে বারবার নারী শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার ঘটনা ঘটলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তারা গত মঙ্গলবার রাতে ক্যাম্পাসে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে প্রক্টরিয়াল বডির দায়িত্বহীনতার অভিযোগ তুলে প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদের পদত্যাগ দাবি করেন। এসময়, তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরও পদত্যাগ দাবি করেছেন।

শিক্ষার্থীরা জানান, ওইদিন রাত পর্যন্ত উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কোনো প্রতিনিধিকে ঘটনাস্থলে উপস্থিত হতে দেখা যায়নি। এতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়।

আন্দোলনকারীরা প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে রাত সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলতে দেখা গেছে। উৎস:  বিডি প্রতিদিন ও চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়