শিরোনাম
◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৭:৫৩ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে গৃহবধূ রিয়ার রহস্যজনক মৃত্যু: যৌতুক, নির্যাতন ও পরকীয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকায় গৃহবধূ মোসাঃ ঋতু খাতুন রিয়া (২২)-এর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিনের পারিবারিক নির্যাতন, যৌতুকের চাপ এবং স্বামীর পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে রিয়াকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামী মিজানুর রহমান মিজানসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে মতিহার থানায় মামলা দায়ের করেছেন রিয়ার মা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া এলাকার শিলা দম্পতির একমাত্র মেয়ে মোসাঃ ঋতু খাতুন রিয়ার সঙ্গে ধরমপুর (সোরাফানের মোড়) এলাকার মিজানুর রহমান মিজানের বিয়ে হয়। বিয়ের পর প্রথম দিকে সংসার জীবন স্বাভাবিক থাকলেও পরে স্বামীর পরকীয়া ও জুয়ার আসক্তিকে কেন্দ্র করে দাম্পত্য কলহ শুরু হয় বলে অভিযোগ পরিবারের।

নিহতের মায়ের অভিযোগ, প্রায়ই রিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। যৌতুকের টাকা এনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হতো এবং বাবার বাড়ির জায়গা-জমি বিক্রি করে টাকা আনার জন্যও হুমকি দেওয়া হয়। টাকা না আনলে তাকে সংসারে থাকতে দেওয়া হবে না বলেও বিভিন্ন সময় ভয়ভীতি দেখানো হতো।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ মে রাত আনুমানিক ৯টার দিকে রিয়া তার মাকে ফোন করেছিলেন। তবে ঘুমিয়ে থাকায় ফোনটি রিসিভ করতে পারেননি তিনি। পরে রাতেই বিবাদীপক্ষের লোকজন এসে রিয়ার মৃত্যুর খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রিয়ার মরদেহ দেখতে পান। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে পরিবারের সন্দেহ আরও ঘনীভূত হয়।

নিহতের স্বজনদের দাবি, রিয়াকে হত্যা করে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করা হয়েছে। পরে খবর পেয়ে মতিহার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে রিয়ার মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ময়নাতদন্ত শেষে বুধবার বাদ আসর স্থানীয় কবরস্থানে রিয়ার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ৫ বছর বয়সী এক কন্যা ও ৮ মাস বয়সী এক ছেলে সন্তান রেখে গেছেন।

নিহতের পরিবার দাবি করেছে, ১২ মে রাত থেকে ১৩ মে ভোরের মধ্যে কোনো এক সময় স্বামী মিজানুর রহমান মিজান ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে যৌতুকের টাকার জন্য রিয়াকে মারধর করে হত্যা করেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, নিহত রিয়ার পরিবারের পক্ষ থেকে দুইজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই আলমাসকে।

তিনি বলেন, নিহত রিয়ার গাল, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়