শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ২৫ মে, ২০২৬, ০৬:৩৩ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোকান বন্ধ করে আর ঘরে ফেরা হলো না নান্নু মিয়ার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নান্নু মিয়া (৬৫) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। 

সোমবার (২৫ মে) সকাল ১১ টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি উপজেলার বুড়াইচ নতুন বাজারের মুদি ব্যবসায়ী ছিলেন।

নিহত নান্নু মিয়া আলফাডাঙ্গা উপজেলার মালিডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি ওহাব মিয়া মাস্টারের ছেলে। পারিবারিক জীবনে তিনি তিন ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৪ মে) রাত সাড়ে ৯টার দিকে নান্নু মিয়া প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বুড়াইচ নতুন বাজার এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কার পর মোটরসাইকেলটি তাকে প্রায় ২০ হাত দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ মে) সকাল ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি চালাচ্ছিল খালিদ শেখ নামে এক যুবক। তার পিতার নাম আবুল শেখ। মোটরসাইকেলে আরও দুইজন আরোহী ছিলেন বলেও জানা গেছে। দুর্ঘটনার পর এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নান্নু মিয়া ছিলেন অত্যন্ত শান্ত ও সজ্জন মানুষ। দীর্ঘদিন ধরে বুড়াইচ নতুন বাজারে মুদি ব্যবসা করে আসছিলেন। বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর কাছে তিনি ছিলেন সুপরিচিত ও জনপ্রিয়। তার মৃত্যুতে ব্যবসায়ী মহলসহ এলাকায় গভীর শোক নেমে এসেছে।

এদিকে, তিনি আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের প্রতিনিধি ইকবাল হোসেনের মেঝ মামা হওয়ায় সাংবাদিক মহলেও শোকের ছায়া বিরাজ করছে। পরিবারের সদস্যরা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়