শিরোনাম
◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে

প্রকাশিত : ২৯ মে, ২০২৬, ১১:০৬ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুরে গলায় মাংস আটকে শিক্ষার্থীর মৃত্যু 

জাহিদ হাসান, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে কোরবানির মাংস খাওয়ার সময় গলায় মাংসের টুকরা আটকে ইয়াসিন (১২) নামের এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক  মৃত্যুর খবর পাওয়া গেছে।মৃত্যুর খবর চারদিক ছড়িয়ে পড়লে মূহুর্তেই পবিত্র ঈদুল আজহা যেন এক বিষাদময় গদ্যে রুপ নেয়।বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার দিনে,বিকাল ৩:৩০মিনিটের দিকে ইসলামপুর উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ইয়াসিন ঐ এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় বটচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

 পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে কোরবানির মাংস খাচ্ছিল ইয়াসিন।এ সময় হঠাৎ তার গলায় এক টুকরো মাংস আটকে গেলে সে যন্ত্রনায় ছটফট করতে থাকে।প্রথমে নিজেরা মাংস ছাড়াতে চেষ্টা করে ব্যর্থ হলে ইয়াসিনের অবস্থা বেগতিক দেখে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন হাসপাতালে আনার আগেই ইয়াসিনের মৃত্যু হয়েছে।ধারণা করা হচ্ছে, গলায় মাংস আটকে যাওয়ার কারণে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে মারা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়