শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০৮:১১ সকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সে যাচ্ছে বাঘার হিমসাগর ও আম্রপালি আম

রাজশাহীর বাঘা থেকে চলতি মৌসুমে প্রথমবারের মতো ফ্রান্সে আম রপ্তানি করা হচ্ছে।

সোমবার (৮ জুন) বিকালে হিমসাগর ও আম্রপালি জাতের ৫৫০ কেজি আম ফ্রান্সে পাঠানো হয়।

জানা গেছে, অতীতে এ অঞ্চল থেকে বিপুল পরিমাণ আম বিদেশে রপ্তানি করা হতো। তবে উচ্চ বিমান ভাড়া এবং আন্তর্জাতিক বিভিন্ন জটিলতার কারণে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা রয়েছে। এসব আম প্রথমে নারায়ণগঞ্জে নেওয়া হবে, সেখান থেকে প্রক্রিয়াজাত করে সরাসরি বিমানে ফ্রান্সে পাঠানো হবে। এ বছর আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০০ মেট্রিক টন।

আম সংগ্রহ, প্যাকেটিংসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সাদি এন্টারপ্রাইজ। এর স্বত্বাধিকারী শফিকুল ইসলাম সানা জানান, বিভিন্ন সমস্যার কারণে এ লক্ষ্যমাত্রা শেষপর্যন্ত অর্জিত হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গত বছর কোনো আম রপ্তানি হয়নি। তার আগের বছরগুলোতে যথাক্রমে ২০ মেট্রিক টন এবং ৩৬ মেট্রিক টন আম রপ্তানি করা হয়েছিল।

তিনি আরও বলেন, এ বছর প্রথম চালানে ৫৫০ কেজি আম পাঠানো হচ্ছে, যার মধ্যে ২৫০ কেজি হিমসাগর ও ৩০০ কেজি আম্রপালি। আমার নিজের বাগানে উৎপাদিত আম বিদেশে পাঠানোর লক্ষ্যে পরিকল্পিতভাবে ব্যাগিং পদ্ধতিতে আম সংরক্ষণ করা হয়েছে। 

বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, চলতি মৌসুমে বাঘা থেকে ফ্রান্সে আম পাঠানো হচ্ছে। এই চালানে ৫৫০ কেজি আমের মধ্যে ২৫০ কেজি হিমসাগর ও ৩০০ কেজি আম্রপালি রয়েছে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়