শিরোনাম
◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬, ০৭:২৫ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে আকস্মিক পাহাড়ি ঢলে হাট বাজার রাস্তা প্লাবিত

তপ সরকার হারুন, শেরপুরঃ ভারী বৃষ্টিপাত ও উজানে ভারতের মেঘালয় থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজার প্লাবিত হয়েছে। ১৩ জুন শনিবার সকালে উপজেলার মহারশি ও সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলা সদর বাজার প্লাবিত হয়। এদিকে পানি বাড়া অব্যাহত থাকলে জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।

আর পাহাড়ি ঢলে ঝিনাইগাতী মহারশি নদী ও সোমেশ্বরী নদী পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপরে রয়েছে। এতে ঝিনাইগাতী উপজেলা সদর বাজার ও শেরপুর-ঝিনাইগাতী সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হয়। তবে দুপুরের পর থেকে সড়ক থেকে পানি নেমে গেলেও বাজারের আশপাশের ঘর-বাড়িতে ও রাস্তায় পানি প্রবেশ করেছে। এছাড়া মহারশি নদীর বিভিন্ন স্থানে পানি বাঁধ ছুঁইছুঁই অবস্থায় রয়েছে। এতে বড় প্লাবনের আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী বলেন, বৃষ্টিপাত কমে গেলে ঢলের পানি নেমে যাবে। এখন পর্যন্ত বাঁধ ভাঙার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে নদীর পানি বিপদসীমা ছুঁইছুঁই অবস্থায় রয়েছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং কোনো সমস্যা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়