শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬, ০৮:০৯ রাত
আপডেট : ১৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদসহ এক মাদক কারবারি আটক

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ সদর উপজেলার চর শোলাকিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৯ বোতল বিদেশি মদসহ  একজন আটক ও মাদকদ উদ্ধার করা হয়েছে। 

আটককৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী চরশোলাকিয়া এলাকার বাসীন্দা মৃত গনসু মিয়ার ছেলে মো. আরজু মিয়া।

সোমবার ভোর রাতে চরশোলাকিয়া বনানী মোড় এলাকায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, একটি সাধারণ ডায়েরির তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকায় এক ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য মজুদ ও বিক্রির প্রস্তুতি নিচ্ছেন।

তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়ার নির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার পরিচয় শনাক্ত করা হলে জানা যায়, তিনি চর শোলাকিয়া এলাকার বাসিন্দা মো. আরজু মিয়া (৫০)।

আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তার বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় একটি টিনের ড্রামের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ১৫ বোতল অ্যাবসোলুট ভদকা, ২ বোতল পাসপোর্ট স্কচ ব্লেন্ডেড স্কচ হুইস্কি, ১ বোতল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কচ হুইস্কি এবং ১ বোতল গ্রান্টস ট্রিপল উড হুইস্কি।পুলিশ জানায়, উদ্ধার হওয়া মদের মোট পরিমাণ প্রায় ১৯ লিটার এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ হাজার টাকা। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আলামত জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”স্থানীয় সচেতন মহল পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং তরুণ প্রজন্ম মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়