শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৯ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে আমদানি বাড়ায় হিলিতে পেঁয়াজের দাম কেজিতে কমলো ৪০ টাকা

ভারত থেকে পেঁয়াজের আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি প্রায় ৪০ টাকা কমেছে। কয়েক দিনের ব্যবধানে দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে হিলি পেঁয়াজ বাজারে দেখা যায়, চার দিন আগে যে ভারতীয় পেঁয়াজ পাইকারি বাজারে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, তা এখন বিক্রি হচ্ছে প্রকারভেদে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে।

খুচরা বাজারে একই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে। পাশাপাশি দেশি মুড়ি পেঁয়াজের দামও কমে বর্তমানে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা কয়েক দিন আগেও ছিল ৮০ থেকে ৯০ টাকা কেজি।

দাম কমায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। বাজারে পেঁয়াজ কিনতে আসা লুৎফর রহমান গণমাধ্যমে বলেন, এক সপ্তাহ আগেও প্রায় ১০০ টাকায় পেঁয়াজ কিনতে হয়েছিল। আজ ৪০ টাকায় এক কেজি কিনেছি। এতে অনেক স্বস্তি মিলছে।

আরেক ক্রেতা রফিকুল ইসলাম বলেন, পেঁয়াজ নিত্যপ্রয়োজনীয় পণ্য। এর দাম কমলে আমাদের মতো সাধারণ মানুষের উপকার হয়। আজ বাজারে এসে কম দাম দেখে ভাল লাগছে।

হিলি বাজারের পেঁয়াজ পাইকারি ব্যবসায়ী শাহাবুল ইসলাম গণমাধ্যমে জানান, চলতি মাসের ৭ তারিখ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বর্তমানে আমদানি স্বাভাবিক ও পর্যাপ্ত থাকায় বাজারে সরবরাহ বেড়েছে, ফলে দাম কমেছে। 

তিনি বলেন, এখন প্রকারভেদে ভারতীয় পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। আমদানি এভাবে চললে সামনে দাম আরও কমতে পারে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়