শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৯ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেকর্ড বৃদ্ধির পর বিশ্ববাজারে কমেছে স্বর্ণ-রুপার দাম

রেকর্ড দামের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণ, রুপা ও প্লাটিনামের দামে সাময়িক বিরতি দেখা গেছে। বুধবার (২৪ ডিসেম্বর) স্বর্ণের দাম সামান্য কমেছে। দিনের শুরুতে প্রতি আউন্স ৪ হাজার ৫০০ ডলার অতিক্রম করে নতুন রেকর্ড গড়ার পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেয়ায় দাম কিছুটা নেমে আসে। একই সঙ্গে রেকর্ড র‍্যালির পর রূপা ও প্লাটিনামেও দাম কমেছে। খবর রয়টার্স

স্পট মার্কেটে স্বর্ণ ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৯.৩৮ ডলারে লেনদেন হয়। এর আগে সেশনের একপর্যায়ে স্বর্ণের দাম উঠে ৪ হাজার ৫২৫.১৮ ডলারে, যা সর্বকালের সর্বোচ্চ। ফেব্রুয়ারি ডেলিভারির মার্কিন স্বর্ণের ফিউচার ০.১ শতাংশ কমে ৪ হাজার ৫০২.৮ ডলারে হয়েছে।

কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম উইকফ বলেন, রেকর্ড উচ্চতার পর বাজারে এখন কিছুটা সংহতি ও স্বাভাবিক মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তিনি বলেন, নিম্ন সুদের হার ও বিশ্ব অনিশ্চয়তার সময় স্বর্ণের চাহিদা সাধারণত শক্ত থাকে।

মার্কিন অর্থনীতিতে সুদ কমার প্রত্যাশাও স্বর্ণের বাজারকে সমর্থন দিচ্ছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বাজার ভালো থাকলে তিনি এমন ফেড চেয়ারম্যান চান, যিনি সুদের হার কমাবেন। এ বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে তিন দফা সুদ কমিয়েছে, আর বাজারে আগামী বছর দুটি সুদ কমার সম্ভাবনা ধরা হচ্ছে।

এদিকে রুপা সর্বকালের সর্বোচ্চ ৭২.৭০ ডলার ছুঁয়ার পর কিছুটা কমলেও শেষ পর্যন্ত ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭১.৯৪ ডলারে দাঁড়ায়। বিশ্লেষকদের মতে, বছরের শেষ নাগাদ রুপার দাম ৭৫ ডলার পর্যন্ত যেতে পারে। শক্তিশালী মৌলিক কারণে এ বছর এখন পর্যন্ত রুপার দাম ১৪৯ শতাংশ বেড়েছে, যেখানে স্বর্ণের দাম বেড়েছে ৭০ শতাংশের বেশি।

প্লাটিনাম সেশনে ২ হাজার ৩৭৭.৫০ ডলার পর্যন্ত উঠলেও পরে মুনাফা তুলে নেয়ায় ২.৪ শতাংশ কমে ২ হাজার ২২০.৪৪ ডলারে নেমে আসে। অন্যদিকে প্যালাডিয়াম তিন বছরের সর্বোচ্চ স্পর্শ করার পর ৯ শতাংশের বেশি কমে প্রতি আউন্স ১ হাজার ৬৮৩.৫৮ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়