শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:০৭ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের বাজারে অবশেষে কমল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারটের প্রতিভরি স্বর্ণের দাম ২ হাজার ৫০৮ টাকা  কমেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বাজুসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে নতুন মূল্য কার্যকর হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। এমতাবস্থায় আজ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন- বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতিভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৬ ৯২৩ টাকা।  ২১ ক্যারটের ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতিভরি স্বর্ণের মূল্য ২ লাখ ১৬ হাজার ৬০০ টাকা। ১৮ ক্যারট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতিভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭২৩ টাকা।

এরে আগে দেশের বাজারে টানা ৮ দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  রোববার (২৮ ডিসেম্বর) সর্বশেষ বাজুস ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়িয়েছে ১ হাজার ৫৭৫ টাকা। এতে টানা ৮ দফায় দেশের বাজারে ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছে মোট ১৮ হাজার ৩৩৬ টাকা।

রোববার সমন্বয়ের পর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর ছিল। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়