শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নগদ লেনদেন রিপোর্ট সিটিআর দাখিলে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

বাসস।। নগদ লেনদেন রিপোর্ট সিটিআর দাখিলের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পরিচালক (বিএফআইইউ) এ কে এম গোলাম মাহমুদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে নতুন এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনা বলা হয়েছে, গত ১৬ জুন ২০২০ তারিখে জারিকৃত বিএফআইইউ সার্কুলার নম্বর-২৬ এর ৬ (ছয়) নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুযায়ী কোনো একটি হিসাবে কোনো একটি নির্দিষ্ট দিনে এক বা একাধিক লেনদেনের মাধ্যমে ১০ (দশ) লাখ টাকা বা তদুর্ধ্ব অর্থের বা সমমূল্যের বৈদেশিক মুদ্রার জমা বা উত্তোলনের (অনলাইন, এটিএমসহ যে কোনো ধরনের নগদ জমা বা উত্তোলন) ক্ষেত্রে বিএফআইইউ বরাবর নগদ লেনদেন রিপোর্ট (CTR) দাখিলের বাধ্যবাধকতা রয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত, নগদ লেনদেন রিপোর্ট সাপ্তাহিক ভিত্তিতে (প্রতি সপ্তাহের রিপোর্ট পরবর্তী সপ্তাহের ৩ (তিন) কার্যদিবসের মধ্যে) দাখিল করার নির্দেশনা প্রদান করা হলো।

এ নির্দেশনা ১১ জানুয়ারি ২০২৬ তারিখ হতে কার্যকর হবে। এতদ্ব্যতীত, ১-১০ জানুয়ারি ২০২৬ মেয়াদের (CTR) আগামী ১৩ জানুয়ারি ২০২৬ এর মধ্যে দাখিল করতে হবে।

নগদ লেনদেন রিপোর্ট (CTR) দাখিলের বিষয়ে বিএফআইইউ সার্কুলার নম্বর-২৬, তারিখ: ১৬ জুন ২০২০ এর অন্যান্য নির্দেশনা বলবৎ থাকবে।

এ প্রসঙ্গে আরো জানানো যাচ্ছে যে, যথা সময়ে (CTR) দাখিলে ব্যর্থতা অথবা ভুল, অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য বা বিবরণী সরবরাহ অথবা এতদ সংক্রান্ত নির্দেশনা লঙ্ঘনের ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২৩ ধারার বিধান অনুযায়ী ব্যবস্থা গৃহীত হতে পারে।

মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২৩(১) (ঘ) ধারা ও সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ১৫(১) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়