শিরোনাম
◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৬ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের বদলালো স্ট্যান্ডার্ড ব্যাংকের নাম

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির নাম পরিবর্তন করে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.’ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-১ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার থেকে তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.’ এর নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.’ (ইংরেজিতে ‘Standard Islami Bank PLC.’) হিসেবে পরিবর্তন করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
 
বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ) এর ৩৭ (২) (সি) ধারায় দেয়া ক্ষমতাবলে ১০ ফেব্রুয়ারি থেকে দেশের তফসিলভুক্ত ‘স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.’ এর নাম পরিবর্তন করে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.’ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর তালিকায় 'স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে 'স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’ করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়