শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০৩:২০ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ায় নিরাপদ বিনিয়োগে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। তবে মার্কিন ডলারের পুনরুদ্ধার দাম বাড়ার গতি সীমিত রেখেছে।

স্পট স্বর্ণের দাম আউন্সপ্রতি ০.৪ শতাংশ বেড়ে ৫,১৫৩.১১ ডলারে দাঁড়িয়েছে (০৬৩৮ জিএমটি)। এপ্রিল ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার্স ০.৫ শতাংশ বেড়ে ৫,১৬১.৩০ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, অনিশ্চয়তা বাড়লে বিনিয়োগকারীরা সাধারণত স্বর্ণের দিকে ঝোঁকেন। ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, বর্তমান সংকট দীর্ঘমেয়াদে স্বর্ণের দামের পক্ষে কাজ করতে পারে। তবে যুদ্ধ পরিস্থিতি কতদূর গড়াবে, তা নিয়ে অনিশ্চয়তা থাকায় বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।

বিনিয়োগকারীদের নজর এখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং ডলারের গতিপ্রকৃতির দিকে। বিশ্লেষকদের মতে, সংঘাত যদি আরও তীব্র হয়, তাহলে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়তে পারে। তবে ডলার শক্তিশালী থাকলে স্বর্ণের ঊর্ধ্বগতি সীমিত হতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়