শিরোনাম
◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ০৫:২৯ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বর্ণের দাম কমেছে বিশ্ববাজারে, দেশে ভরি কত?

বিশ্ববাজারে স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তেলের মূল্যবৃদ্ধিতে মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে, এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভসহ প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলো আরও কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে পারে, এমন আশঙ্কায় সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমে গেছে।

সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৪ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৮৩ দশমিক ১৭ ডলারে। এদিকে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৯৮৭ দশমিক ৩০ ডলারে নেমেছে।

ফরাসি বিনিয়োগ ব্যাংক ন্যাটিক্সিসের বিশ্লেষক বার্নার্ড দাহদাহ বলেন, ‘তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি বাড়ে, আর এর প্রভাব পড়ে ফেডারেল রিজার্ভের নীতিতে। ফেড সুদের হার কমানো বন্ধ করে নীতি পরিবর্তন করতে পারে, যা স্বর্ণের দামের ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি করে।’

এদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব ইংল্যান্ড এবং ব্যাংক অব জাপানসহ অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকও এই সপ্তাহে বৈঠকে বসছে। এসব বৈঠকে ইরান যুদ্ধের ফলে মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণে সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে ইউবিএস এক নোটে জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকগুলো মুদ্রাস্ফীতির ঝুঁকি নিয়ে সতর্ক থাকলেও তাৎক্ষণিকভাবে নীতিগত সুদের হার বাড়ানোর মতো তড়িঘড়ি সিদ্ধান্ত নেবে না। তারা আরও বলেছে, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত যত দীর্ঘায়িত হবে, অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের ঝুঁকি তত বাড়বে। ফলে ঝুঁকি মোকাবিলায় বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের চাহিদা বাড়তে পারে।’

অন্যদিকে রুপার দাম ২ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্সে ৭৮ দশমিক ৪৬ ডলারে নেমেছে। স্পট প্লাটিনামের দাম প্রায় অপরিবর্তিত থেকে ২ হাজার ২৪ দশমিক ৮৫ ডলারে রয়েছে এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্সে ১ হাজার ৫৪২ দশমিক ৯২ ডলারে দাঁড়িয়েছে।

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় বেচাকেনা হচ্ছে। সূত্র: রয়টার্স

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়