শিরোনাম

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৭ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপিওভুক্তির দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক-কর্মচারীদের অনশন

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার দপ্তরের সামনে অনশন কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। অনশন কর্মসূচিতে আনুমানিক ১৫ থেকে ২০ জন শিক্ষক রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশসহ প্রশাসনের কর্মকর্তাও রয়েছেন।

আজ রোববার সকালে বাংলাদেশ নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষদের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।

জানতে চাইলে বাংলাদেশ নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষদের সভাপতি মো. জমির উদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বাধ্য হয়ে আমরা আজ সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার দপ্তরের সামনে অনশনে বসেছি।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়