শিরোনাম
◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ১০:১৬ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ে 'স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস'-এর বদলে নতুন কোর্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি নতুন ‘আবশ্যিক কোর্স’ অন্তর্ভুক্ত করা হয়েছে।

‘বাংলাদেশের ইতিহাস : ভাষা, সংস্কৃতি ও পরিচয়’ নামের কোর্সটি স্নাতকের (সম্মান) সব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের পড়তে হবে।

আর ‘প্রফেশনাল’ স্নাতকের (সম্মান) সব বিষয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস’ বিষয়ের পরিবর্তে এ কোর্সটি অন্তর্ভুক্ত করতে বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের প্রজ্ঞাপনে বলা হয়, প্রফেশসনাল স্নাতক (সম্মান) প্রোগ্রামের প্রথম বর্ষের বিএসসি (অনার্স) ইন এএমটি, এফডিটি, কেএমটি, টিএসটি, বিবিএ (অনার্স) প্রফেশনাল, বিএসসি ইন ইসিই, সিএসই, মেরিন ফিশারিস, মেরিন নটিক্যাল, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিএফএ (অনার্স), বি-মিউজিক (অনার্স) এবং বিএড (অনার্স) বিষয়ের শিক্ষার্থীদের জন্য ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়ের পরিবর্তে ‘বাংলাদেশের ইতিহাস ভাষা, সংস্কৃতি ও পরিচয়’ (কোর্স কোড ২১৯৯০১) কোর্সটি আবশ্যিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে ৬ নভেম্বর জারি করা আরেক প্রজ্ঞাপনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রোগ্রামের সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের ইতিহাস : ভাষা, সংস্কৃতি ও পরিচয় বিষয়ের কোর্সটি আবশ্যিকভাবে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, স্নাতক (সম্মান) এবং প্রফেশসনাল স্নাতক (সম্মান) প্রোগ্রামের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নতুন কোর্সটি পাঠদান করাবেন ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, নৃ-বিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের শিক্ষকরা।

নতুন এ কোর্সের বিষয়ে জানতে মঙ্গলবার ও বুধবার বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক এ এইচ এম রুহুল কুদ্দুসের সঙ্গে একাধিকবার টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে বুধবার একাধিকবার টেলিফোন করা হলে তিনিও ফোন ধরেননি।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম 

  • সর্বশেষ
  • জনপ্রিয়