শিরোনাম
◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ১২:১৬ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমি কম্পনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভবন থেকে লাফ দিয়ে আহত তিন শিক্ষার্থী

ঢাকায় শক্তিশালী ভূমিকম্পের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের তিনতলা এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের চারতলা থেকে নিচে লাফ দেওয়ায় তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের একজন শিক্ষার্থীর পা ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এছাড়া মুহসীন হলের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১ শিক্ষাবর্ষের তানজীর আহমেদ এবং একই শিক্ষাবর্ষের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের একজন শিক্ষার্থীও নিচে লাফ দেয়ার সময় আহত হন।

স্যার এ এফ রহমান হলের একটি কক্ষের জিনিসপত্রও তছনছ হয়ে গেছে। আবাসিক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ভূমিকম্পের পর ১০৫ নাম্বারের কক্ষের সব জিনিসপত্র নিচে পড়ে গেছে। আমরা এসে দেখে চমকে গেছি।’

ভূমিকম্পের সময় বিভিন্ন হলের শিক্ষার্থীরাও আতঙ্কিত হয়ে নিচে নেমে আসেন। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫। এর কেন্দ্রস্থল নরসিংদী। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ভূমিকম্পের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বের হন। তবে ফায়ার সার্ভিসের কাছে এখনও ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়