শিরোনাম
◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ১১:০৫ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চবি 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়ছেন ৩৩ শিক্ষার্থী

২০২৫-২৬ শিক্ষাবর্ষের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। পরীক্ষা বেলা ১১টা ১৫ মিনিটে শুরু হয়ে চলবে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত। সকাল সাড়ে ১০টার মধ্যে শিক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করতে হবে। ‘সি’ ইউনিটে ভর্তি হতে আসন প্রতি লড়বেন ৩৩ জন শিক্ষার্থী।  

এই ইউনিটে ৫১০টি আসনে বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ১৬ হাজার ৯২৪টি। তিন বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই ইউনিটের পরীক্ষা। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেবেন ১০ হাজার ৫৩৩ জন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩১৪ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭৭ জন ভর্তিচ্ছু। 

এসএসসি ও এইচএসসি মিলিয়ে ন্যূনতম জিপিএ ৭ নির্ধারণ করা হয়েছিল ‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে। এ ছাড়া ৭ দশমিক ৫ নির্ধারণ করা হয়েছে বিজ্ঞান ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়