শিরোনাম
◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ১২:৪৫ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু, করবেন যেভাবে

দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) ৬৭ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের আবেদন শুরু হয়েছে। গত ১০ জানুয়ারি থেকে অনলাইনে শুরু হয়েছে এই আবেদন প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। 

এর আগে গত ৪ জানুয়ারি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে।

ওই বিজ্ঞপ্তিতে মোট ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয় ও পদের জন্য এনটিআরসিএ নিবন্ধন সনদধারী হতে হবে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। প্রতিটি পর্যায়ে (স্কুল-২, স্কুল ও কলেজ)—আবেদন করতে হলে প্রার্থীকে ১ হাজার টাকা ফি পরিশোধ করতে হবে।

এ ছাড়া আবেদনকারীদের বয়সসীমা ২০২৫ সালের ৪ জুন পর্যন্ত সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়