শিরোনাম
◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৮:২১ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ বছর কলেজের ছুটি নিয়ে যা জানা গেলো

চলতি ২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি কলেজগুলোতে মোট ৭২ দিন ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি কলেজগুলোর বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে। গত বছরের তুলনায় এবার ছুটি এক দিন বেশি নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এই তালিকায় ধর্মীয়, জাতীয় দিবস ও মৌসুমি অবকাশ মিলিয়ে পুরো বছরের ছুটির সময়সূচি উল্লেখ করা হয়েছে।

ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ একত্রে ধরে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজ বন্ধ থাকবে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে না।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নির্ধারণ করা হয়েছে এক দিনের ছুটি। ঈদুল আজহা উপলক্ষে ছুটি থাকবে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত, মোট ১০ দিন

দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন কলেজ বন্ধ থাকবে। শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর, মোট ১১ দিন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখেই এই ছুটির সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যাতে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব না পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়