শিরোনাম
◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৫:০৫ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকসু নির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশ, বিক্ষোভে উত্তাল শাবি ক্যাম্পাস

হাইকোর্টের স্থগিতাদেশের বিপরীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নির্ধারিত দিনে আয়োজনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাবি ক্যাম্পাস। 

ভোট আয়োজনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তাদের অবরুদ্ধ করেছেন বিক্ষুব্ধ প্রার্থী ও শিক্ষার্থীরা। পাশাপাশি সিলেট-সুনামগঞ্জ মহাসড়কও অবরোধ করেছেন তারা।  

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়। প্রশাসনিক ভবন ঘিরে অবস্থান নিয়ে স্লোগান-মিছিলে বিক্ষোভ করেন প্রার্থী ও শিক্ষার্থীরা। একই সময় বিশ্ববিদ্যালয়ের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেও বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। বিক্ষোভ ও অবরোধে ওই সড়কে যানজট দেখা গেছে। গাড়িগুলো ধীর গতিতে চলছে।

বিক্ষুব্ধদের মধ্যে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল, ছাত্রদল সমর্থিত প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ঐক্যবদ্ধ প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীদের ঘটনাস্থলে দেখা গেছে। তাদের কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, মঙ্গলবার নির্ধারিত সময়েই ভোট হতে হবে। এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন।

এদিকে, আজ দুপুরে নতুন সামাজিক ভবনের শিক্ষক মিলনায়তনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন সংবাদ সম্মেলনে জানান, বিএনপিপন্থী আট জন শিক্ষক নির্বাচন কমিশনের দায়িত্ব পালন থেকে সরে দাঁড়িয়েছেন। বিপরীতে অপর এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচারস লিংক-ইউটিএল’র বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম মঙ্গলবার নির্বাচনের দাবি জানান। পাশাপাশি নির্বাচন সুষ্ঠু ও সফল করতে সর্বোচ্চ সহায়তারও প্রতিশ্রুতি দেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়