শিরোনাম
◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৯:২৮ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে স্কুল খোলা রাখা 'বৈষম্যমূলক': পুরো মাস ছুটির দাবিতে হাইকোর্টে রিট

রমজানে সরকারি ও বেসরকারি স্কুলে ছুটি দেয়ার নির্দেশনা চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) অ্যাডভোকেট ইলিয়াছ আলী মণ্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন জমা দেন।

রিট আবেদনে বলা হয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৬ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিতে রমজান মাসের প্রথম ১৮ (আঠারো) দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার কথা বলা হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানাতে রুল জারির আদেশ চাওয়া হয় এবং পাশাপাশি রমজানের প্রথম দিন থেকে পুরো সময় বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়।

অ্যাডভোকেট ইলিয়াছ আলী মণ্ডলের মতে, রমজানে মাদ্রাসাগুলো পুরো মাস ছুটিতে থাকবে। অন্যদিকে রোজার প্রথম ১৮ দিন বিদ্যালয় খোলা রেখে তারপর ছুটি দেয়ার সিদ্ধান্ত হয়েছে, যা ‘বৈষম্যমূলক’।

সূত্র: সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়