শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৬ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের মৃত্যুর গুজবে কাজল বললেন, সত্যের ওপর মনোযোগ দিন

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল- সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এমন খবর। তবে মঙ্গলবার কাজল নিজেই জানালেন, খবরটি একেবারেই ভিত্তিহীন।

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, “আমার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে-এমন গুজব ছড়ানো হচ্ছে। সত্যি বলতে বিষয়টি হাস্যকর, সম্পূর্ণ মিথ্যা। সৃষ্টিকর্তার কৃপায় আমি সুস্থ ও নিরাপদে আছি। মিথ্যা সংবাদে কান দেবেন না বরং ইতিবাচক ও সত্যের ওপর মনোযোগ দিন।”

সম্প্রতি কাজলকে দেখা গেছে বিষ্ণু মাঞ্চুর ছবি ‘কান্নাপ্পা’-তে। এছাড়া সলমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত হিন্দি ছবি ‘সিকান্দার’-এও তিনি ছিলেন।

প্রসঙ্গত, কমল হাসানের ‘ইন্ডিয়ান ৩’-এ এবং নীতেশ তিওয়ারির দুই পর্বের মহাকাব্যিক প্রজেক্ট ‘রামায়ণ’-এ দেখা যাবে কাজলকে। এই ছবিতে তিনি রাবণের স্ত্রী মন্দোদরীর চরিত্রে অভিনয় করবেন, যেখানে যশ রাবণের ভূমিকায়, আর রণবীর কাপুর ও সাই পল্লবীও থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

কাজল ২০২০ সালে গৌতম কিচলুকে বিয়ে করেন। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে, নাম নীল। কাজল তাঁর স্বামী গৌতম কিচলু ও তিন বছরের ছেলের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়