শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৯ রাত
আপডেট : ২১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হানিয়া আমিরের পর ঢাকায় কনসার্টে অংশ নেবেন পাকিস্তানি দুই হিপহপ গায়ক

প্রথমবারের মতো ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসছেন বলে জানা গেছে।

এবার জানা গেল, হানিয়া আমিরের পর ঢাকায় আসছেন পাকিস্তানি দুই গায়ক তালহা আনজুম ও তালহা ইউনুস। অক্টোবরের তৃতীয় সপ্তাহে একটি কনসার্টে অংশ নিতে ঢাকায় আসছেন এই দুই হিপহপ গায়ক।

হানিয়া আমিরকে সানসিল্ক নিয়ে এলেও এই পাকিস্তানি দুই গায়ককে নিয়ে আসছে রিশকা কানেক্ট ও ঢাকা ব্রডকাস্ট। আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা না হলেও আয়োজকরা জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী ১৭ অক্টোবর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হবে। সব কিছু ঠিক থাকলে এই দুজনের সঙ্গে আরেক পাকিস্তানি গায়ক রহিমেরও আসার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। 

তালহা আনজুম ও তালহা ইউনুস আপন ভাই না হলেও শৈশব থেকে তাদের বন্ধুত্ব। স্কুলজীবনে দুজন মিলে ‘ইয়াং স্টানার্স’ নামে ডুয়ো ব্যান্ড গঠন করেন। পাকিস্তানের সংগীত অঙ্গনে উর্দু র‍্যাপের প্রচলন ঘটান তারা। ২০১৩ সালে ‘বার্গার-এ-করাচি’ গান দিয়ে পরিচিতি পান তারা। এরপর ‘ম্যালা মজনু’, ও ‘লাম সাই চৌরা’সহ কয়েকটি গান শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পায়।

২০২১ সালে পাকিস্তান সুপার লিগের থিম সংয়ে কণ্ঠ দেন দুজন। একই বছর পাকিস্তান ডে প্যারেডের লাইভ শোতেও একসঙ্গে পারফর্ম করেন তারা। সূত্র: কালের কণ্ঠ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়