শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ১০:২৫ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে নূরের অভিনয় তাকে বারবার ভাবিয়েছে জানিয়ে আফজাল হোসেন লেখেন—‘কিভাবে এত স্বাভাবিক থেকেও কেউ দুর্দান্ত অভিনয় করতে পারেন! নূরের কণ্ঠ আর উচ্চারণে এমন এক মাধুর্য আছে, যা সুবাসের মতো নীরবে অনুভবকে আলিঙ্গন করে।

দেশের কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূরের জন্মদিন আজ। এই শিল্পীর জন্মদিনে সহকর্মী ও অনুরাগীরা সামাজিক মাধ্যমে জানাচ্ছেন শুভেচ্ছা ও ভালোবাসা। নূরকে নিয়ে গুণী অভিনেতা, বিজ্ঞাপন নির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেনও এদিন একটি দীর্ঘ পোস্ট লিখেছেন।

তাঁর শিল্পীসত্তার পরিচয় কারো জানা না থাকলেও মানুষটার কোমল ব‍্যক্তিত্বের আকর্ষণ এড়ানো খুব সহজ নয়।’
বিজ্ঞাপনচিত্র নির্মাতা হিসেবে নিজের শুরুর সময়ের একটি স্মৃতি টেনে আফজাল লেখেন, যখন বহুজাতিক কম্পানিগুলো বাংলাদেশের বিজ্ঞাপন নির্মাতাদের ওপর আস্থা রাখত না, তখনই আসাদুজ্জামান নূর তাঁর ওপর ভরসা রেখে আন্তর্জাতিক একটি পণ্যের বিজ্ঞাপন তৈরির দায়িত্ব দেন। নূর তখন বলেছিলেন, ‘সম্মান যেন থাকে।’

নূরকে নিয়ে আফজাল বলেন, তিনি দেশের বড় একটা বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের কর্তা, আমি একই ক্ষেত্রে শক্ত ভিত্তি তৈরির জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছি—এ দুই পরিচয়ের মধ্যে অনেক দূরত্ব কিন্তু যখন ভালো কাজ করতে পারার প্রতি সম্মান দেখিয়ে কেউ একজন কারো প্রতি হাত বাড়িয়ে দেন—তা সামান্য থেকে হঠাৎ মনে রাখার মতো সম্পর্কে উন্নীত হয়।

নাট্যজীবনে নূর ‘নাগরিক নাট্য সম্প্রদায়’-এর সঙ্গে যুক্ত ছিলেন, আর আফজাল ‘ঢাকা থিয়েটার’-এর। তবু তাঁরা একে অপরের কাজের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন। 

আফজাল লিখেছেন, ‘যেসব মানুষকে আমি বিশেষভাবে সম্মান করি, তাঁদের সঙ্গে খানিকটা দূরত্ব থাকুক—এটা চাই। কিন্তু কেউ চলে গেলে মনে হয়, তুমি তো পারতে, আরো কাছের হতে।

শেষে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘নূর ভাই বেঁচে আছেন। সে বেঁচে থাকা মৃত্যুর চেয়ে একটু ভালো। নূর ভাই ফিরবেন, আরো কাছের হয়ে ওঠার সুযোগটা পাব, এমন আশায় রয়েছি। শুভ জন্মদিন আসাদুজ্জামান নূর, নূর ভাই।’

সত্তর ও আশির দশকের নাটক ও মঞ্চে নিজের স্বকীয় অভিনয় দিয়ে দর্শকের হৃদয় জয় করেছিলেন আসাদুজ্জামান নূর।

‘বাকের ভাই’ চরিত্রের মধ্য দিয়ে তিনি এক প্রজন্মের স্মৃতিতে অমর হয়ে ওঠেন। অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। নীলফামারী-২ আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৪ সালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর ১৫ সেপ্টেম্বর রাতে ঢাকায় নিজ বাসা থেকে গ্রেপ্তার হন নূর। এরপর থেকে তিনি কারাবন্দি রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়