শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফারুকীর পোস্ট শেয়ার করে শাওনের মন্ত্যব

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী আজ। বাংলাদেশের শিল্প-সাহিত্যের অন্যতম প্রশংসিত ও প্রভাবশালী এই ব্যক্তির স্মরণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ভক্তরা নানা ধরনের আয়োজন করেছেন। তবে এ দিনটিকে ঘিরে বড় আয়োজনের ঘোষণা দিয়েছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। কিন্তু আজ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি থাকায় এ আয়োজন কিভাবে হচ্ছে তা জানায়নি বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 

এ বিষয়ে হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন লিখেছেন, ‘জনগণ ‘সেলিব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস’ সিরিজে হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপনের বিস্তৃত আয়োজনে অংশগ্রহণ করার জন‍্য আজ ১৩ নভেম্বর সারাদিন ধরে সংস্কৃতি উপদুষ্টুর বাসায় অবস্থান করছে। এইটাকে স্বৈরাচারের লকডাউনের সফলতা বলে প্রচার করছে অনেকে।’

সূত্র: দেশ রূপান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়