শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০১:১৩ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি কতবার বলবো যদি বিকিনি না পরি, তাহলে টপ থার্টিতেই যেতে পারবো না: সমালোচনায় ক্ষোভ ঝাড়লেন মিথিলা

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও জমজমাট সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরের মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে সগৌরবে দাঁড়িয়েছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। 

তিনি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয়ের পর গত অক্টোবরের শেষের দিকে থাইল্যান্ডের মূল মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পৌঁছান।

থাইল্যান্ড থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে তার পোশাক নিয়ে চলমান বিতর্কের বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন মিথিলা। সেখানেই দেশের মানুষের প্রতি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি তুলে ধরেছেন প্রতিযোগিতার কঠিন বাস্তবতা।

ভিডিওতে মিথিলা বলেন, ‘আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে আমার কিছু আসে যায় না, কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখতেছে আমি কী কষ্ট করতেছি। একটা এত বড় দেশ, এত বড় দেশ থেকে যদি একজন ভালো কন্টেস্ট্যান্ট এসে যদি চেষ্টা করে, এত কষ্ট, এত ডিসিপ্লিন, টাইমলি সবকিছু করা, এত এফোর্ট, এত এত কিছু শিখে, এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পায়, তাহলে তো এটা খুবই কষ্টের।’

বিকিনি পরা নিয়ে তিনি বলেন, ‘আর আমি কতবার বলবো আমি যদি বিকিনি না পরি, তাহলে আমি টপ থার্টিতেই যেতে পারবো না। তো আপনারা তো চান যে আমি জিতি।

তো জিততে হলে আমাকে তাহলে তো বিকিনি পরতে হবে। এখানে আসলে রিলিজিয়নের কিছু নাই। এখানে আমাকে জিততে হলে, বাংলাদেশকে যদি জেতাতে হয়, তাহলে আমাকে পড়তে হবে।’

তার কথায়, ‘এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা। এতগুলো মানুষের সাথে কম্পিটিশন এবং সবাই ভালো। এখানে কেউ খারাপ না, সবাই ভালো। তো এদের সাথে কম্পিট করতে হলে আমাকে কিন্তু অনেক ভালো করতে হবে, আমার দেশের মানুষকেও অনেক আগায় আসতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়