শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ১১:২০ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেলায় স্থানীয়দের হামলা, যেভাবে মই বেয়ে দেয়াল টপকে পালালেন কণ্ঠশিল্পী ঐশি (ভিডিও)

গাজীপুরে গান গাইতে গিয়ে অববরুদ্ধ হয়ে পড়েন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তরুণ গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশী। এসময় তার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। শনিবার( ২২ নভেম্বর) রাতে গাজীপুরের শিমুলতলীতে কুটির শিল্প ও বাণিজ্য মেলায় এই ঘটনা ঘটে। 

জানা গেছে, মেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় ভাঙচুর। ঘটনা শুরু হয় রাত সাড়ে ১০টার দিকে। এক দর্শনার্থী জানান, মেলায় সিগারেটের দাম নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে স্টেজে থাকা গায়িকা ঐশী ও তার দলের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। 

এসময় ঐশী ও তার দলের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। মেলা কমিটির সহযোগিতায় মই দিয়ে দেয়াল টপকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় গায়িকাকে। এরপর আয়োজক কমিটির সহযোগিতায় কনসার্টস্থল ত্যাগ করেন ঐশী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়