শিরোনাম
◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ১১:২৪ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

পহেলা ডিসেম্বর চ্যানেল আইয়ে ব্যান্ড ফেস্ট ২০২৫: তরুণ সমাজকে জাগ্রত করতে ব্যান্ড সংগীতের মহাউৎসব

মনিরুল ইসলাম: প্রতি বছরের মতো এবারও পহেলা ডিসেম্বর চ্যানেল আইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্যান্ড ফেস্ট–২০২৫’। প্রখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর স্মরণে আয়োজিত ১২তম এই আসর মাতাবেন ১২টি ব্যান্ডদলের মোট ৫০ জন শিল্পী। বৃহস্পতিবার চ্যানেল আই স্টুডিওতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে দেশের শীর্ষ ব্যান্ড সংগীতশিল্পীদের পাশাপাশি উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বার্তাপ্রধান ও পরিচালক শাইখ সিরাজ, ব্যান্ড সংগীতশিল্পী ফুয়াদ নাসের বাবু এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

শাইখ সিরাজ বলেন, “তারুণ্যকে জাগিয়ে তোলে ব্যান্ড সংগীত। স্বাধীনতার পর ব্যান্ড সংগীতের পথ চলা সহজ ছিল না। বহু চড়াই–উতরাই পেরিয়ে আজকের অবস্থান। প্রয়াত আইয়ুব বাচ্চুকে সম্মান জানাতেই আমরা এই দিনটি বিশেষভাবে পালন করি।”
তিনি আরও জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ব্যান্ড ফেস্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং ব্যান্ড সংগীতের গুণীজনদের জাতীয়ভাবে সম্মান জানানোর উদ্যোগ নেওয়া উচিত।

ব্যান্ড সংগীতশিল্পী ফুয়াদ নাসের বাবু বলেন, “আইয়ুব বাচ্চুর হাত ধরেই এই অনুষ্ঠান চ্যানেল আইয়ে শুরু হয়েছিল। এখন ব্যান্ড সংগীত বাংলা মূলধারার অংশ। চ্যানেল আই শুরু থেকেই আমাদের পাশে আছে।”

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে আয়োজিত এবারের ব্যান্ড ফেস্ট সম্পর্কে ডা. আশীষ চক্রবর্তী বলেন, “ফেসবুকে ডুবে থাকা তরুণদের জাগাতে এমন আয়োজন প্রয়োজন। আমরা শিল্পীবান্ধব হাসপাতাল হিসেবে এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে গর্বিত।”

তিনি চ্যানেল আইয়ের কাছে ‘আইয়ুব বাচ্চু মিউজিক অ্যাওয়ার্ড’ চালুর দাবি জানান।

১২তম চ্যানেল আই ব্যান্ড ফেস্টের প্রযোজক অনন্যা রুমা, প্রকল্প পরিচালক রাজু আলীম।

এই আসরে অংশ নেবে দেশসেরা ১২টি ব্যান্ড দল—
উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, তরুণ, মেহরীন, অবসকিউর, ফিডব্যাক, নির্ঝর, স্টার লিং, সিফোনি, নোভা ও ডিফারেন্ট টাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়