শিরোনাম
◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৭:১০ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

"সত্যি বুড়ো হয়ে গেলাম": বিয়ে বা প্রেম করতে না পারায় আক্ষেপ শ্রীলেখা মিত্রের

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র বরাবরই নিজের ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা মন্তব্যের জন্য আলোচনায় থাকেন। দীর্ঘদিন ধরেই একমাত্র মেয়ে ঐশীকেই কেন্দ্র করে জীবন কাটাচ্ছেন তিনি। ব্যক্তিগত সম্পর্ক ও একা থাকার অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন সময়ে আলোচনায় এলেও কখনো বিয়ের সিদ্ধান্ত নেননি তিনি।

রোববার (৩০ নভেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে আবারও ব্যক্তিজীবন নিয়ে অকপট মন্তব্য করেন শ্রীলেখা। সেখানে তিনি লিখেছেন, “লোকজন কি সুন্দর বিয়ে করছে আর আমি একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারছি না। সত্যি বুড়ো হয়ে গেলাম।”

এর আগেও বিয়ে–প্রেম প্রসঙ্গে একই ধরনের বক্তব্য দিতে দেখা গেছে তাকে। গত বছর এক সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ের কোনো পরিকল্পনা নেই জানিয়ে শ্রীলেখা বলেছিলেন, “এখনও এমন কাউকে পাইনি যাকে দেখে মনে হবে—এই তো সেই মানুষ। নিজের মতো করে জীবন চালাতে চালাতে এখন আর এসব ভালো লাগে না।”

একা থাকার স্বাধীনতার জায়গাটি তুলে ধরে তিনি আরও বলেছিলেন, “টিভির রিমোট নিয়ে ঝগড়া, পাশে কেউ নাক ডাকছে—এগুলো এখন আর সহ্য করতে পারব না। কুকুরদের সঙ্গে থাকতেই ভালো লাগে। ওদের সঙ্গেই রাজার মতো থাকি।”

অভিনয়জীবনের বাইরে নানা খোলামেলা মন্তব্য, টলিউডের স্বজনপ্রীতি নিয়ে সমালোচনা—এসব কারণেই শ্রীলেখা বহুবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন। সাম্প্রতিক সময়ে অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও যুক্ত হয়েছেন তিনি। ‘এবং ছাদ’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে সে পথচলা শুরু।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়