শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৪ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা ক্যাপিটালসে শাকিব খানের মালিকানা নিয়ে যে তথ্য জানালো সূত্র

বিপিএলের গত আসরের ড্রাফটে অংশ নিয়ে আলো ছড়িয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। কিন্তু সদ্য শেষ হওয়া নিলামে ঢাকা ক্যাপিটালসের টেবিলে দেখা যায়নি তাকে। এরপরই দেশের বেশকয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়, ঢাকা ক্যাপিটালসের মালিকানা হারিয়েছেন শাকিব খান। তবে বিষয়টি পুরোপুরি সত্য নয় বলে জানা গেছে।

সোমবার (১ ডিসেম্বর) একটি টিভি চ্যানেলকে এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালসের একটি ঘনিষ্ঠ সূত্র।

সূত্র জানায়, শাকিব খান ঢাকা ক্যাপিটালসের মালিকানা হারিয়েছেন তথ্যটি পুরোপুরি সত্য নয়। তিনি (শাকিব) টিমের ২০ শতাংশ শেয়ারের মালিক। এটা আমরা দল পাওয়ার শুরু থেকেই।

মূলত, গত মৌসুমে রিমার্ক-হারল্যানের ব্যানারে ঢাকা ক্যাপিটালসের ডিরেক্টর ও অন্যতম মালিক হিসেবে যোগ দিয়ে তুমুল আলোচনা তৈরি করেছিলেন শাকিব। মাঠে দল ভালো না করলেও গ্যালারি জমে উঠতো তার এক ঝলক পাওয়ার আশায়। 

এবার মালিকানা পুরোপুরি চলে গেছে চ্যাম্পিয়ন স্পোর্টস প্রাইভেট লিমিটেডের হাতে। কিন্তু নতুন মালিকপক্ষ শাকিব খানকে ছাড়েনি। তার নামে এখনো ২০ শতাংশ শেয়ার রয়েছে দলটির।

ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড

দেশি: শামীম পাটোয়ারী (৫৬ লাখ), মোহাম্মদ সাইফউদ্দিন (৬৮ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), তাইজুল ইসলাম (৩০ লাখ), সাব্বির রহমান (২৮ লাখ), নাসির হোসেন (১৮ লাখ), রেজাউর রহমান রাজা (১৮ লাখ), ইরফান শুক্কুর (১৮ লাখ), আব্দুল্লাহ আল মামুন (১৪ লাখ), মারুফ মৃধা (১৪ লাখ), জায়েদ উল্লাহ (১১ লাখ), মইনুল ইসলাম (১১ লাখ)।

বিদেশি:  দাসুন শানাকা (শ্রীলঙ্কা) ৬৫ হাজার ডলার, জুবায়েদ আকবরী (আফগানিস্তান) ২০ হাজার ডলার।

ডিরেক্ট সাইনিং (দেশি) : সাইফ হাসান ও তাসকিন আহমেদ।

ডিরেক্ট সাইনিং (বিদেশি) : উসমান খান ও অ্যালেক্স হেলস। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়