শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৭ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলিউড বাদশা শাহরুখ খানের কলেজের মার্কশিট ভাইরাল: অর্থনীতিতে ৯২, ইংরেজিতে ৫১

বলিউডের বাদশা শাহরুখ খান। সিনেপর্দায় তার জাদুতে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। বলিউডের বাদশা শাহরুখ খানের কলেজের দ্বাদশ শ্রেণির মার্কশিট সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভাইরাল হওয়া মার্কশিটটি শাহরুখ খানের দিল্লির হংসরাজ কলেজে অধ্যয়নকালে ১৯৮৫ থেকে ১৯৮৮ সালের। মার্কশিটে দেখা যায়, অভিনয়ের আগে পড়াশোনাতেও তিনি ছিলেন নজরকাড়া, যা এই মার্কশীটের মাধ্যমে নতুন করে সামনে এসেছে।

অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনের সময়কার এই ফলাফলে চমকে উঠেছেন ভক্তরা। মার্কশিটে দেখা যায়, শাহরুখ খান ইলেকটিভ বিষয়ে ৯২ নম্বর পেয়েছিলেন। অংকে এবং পদার্থবিদ্যায় তিনি যথাক্রমে ৭৮ নম্বর পেয়েছিলেন। তবে ইংরেজিতে তার ফলাফলে ছিল ৫১ নম্বর।

মার্কশীটে উল্লিখিত তারিখ অনুযায়ী, অভিনেতার জন্ম তারিখ ২ নভেম্বর, ১৯৬৫, যা সম্পূর্ণ সঠিক। একইসঙ্গে বাবার নাম এবং অভিনেতার ছবিও এতে যুক্ত রয়েছে। সব মিলিয়ে, এই মার্কশিটটি যে বলিউড তারকারই, সেই বিষয়ে নিশ্চিত তার অনুরাগীরা।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শাহরুখ খান। সেই বছরই ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়। তবে রুপোলি পর্দায় আসার আগে তিনি ছোট পর্দায় বেশ কয়েকটি সিরিয়ালেও অভিনয় করে পরিচিতি লাভ করেছিলেন।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়