শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:০২ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেটি পেরি এবং জাস্টিন ট্রুডোর প্রেম এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে

পপ তারকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের সম্পর্ক গুঞ্জনের সীমা ছাড়িয়ে এখন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো। সম্প্রতি তারা জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রী ইউকোর সঙ্গে এক কূটনৈতিক মধ্যাহ্নভোজে অংশ নেন। সেই সময়ের একটি ছবি ট্রুডো নিজেই এক্স প্ল্যাটফর্মে শেয়ার করেন, যেখানে দেখা যায় কেটি পেরি ও ট্রুডো যুগলবন্দি হয়ে কিশিদা দম্পতির সঙ্গে দাঁড়িয়েছেন। পোস্টে ট্রুডো লিখেছেন, ‘কেটি এবং আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত।’

ছবিতে কেটি পেরি সবুজ রঙের দুই-টুকরার পোশাক, কালো টাইটস, টার্টলনেক এবং বুটস পরেছিলেন। পোজ নেওয়ার সময় তিনি ট্রুডোর পেছনে হাত রাখেন। ট্রুডো ধূসর রঙের স্যুটে ছিলেন। কিশিদা এই পোস্টে মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন।

নেটমাধ্যমে এই পোস্ট প্রকাশিত হওয়ার পর থেকেই আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, কেটি পেরি তার ‘দ্য লাইফটাইমস ওয়ার্ল্ড ট্যুর’ সাময়িকভাবে স্থগিত রেখেছিলেন এই সফরের জন্য।

কেটি পেরি এবং জাস্টিন ট্রুডোর সম্পর্ক নতুন নয়; তাদের প্রথম একসাথে দেখা হয়েছিল জুলাইয়ে, মন্ট্রিয়ালের একটি নৈশভোজে। এরপর ট্রুডো কেটি পেরির হাউসফুল ট্যুরের একটি অনুষ্ঠানে উপস্থিত হন।

এর আগে কেটি পেরি অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সাত বছরের সম্পর্কের পর চলতি বছরের জুনে বিচ্ছেদ করেন। তাদের একটি মেয়ে আছে। ট্রুডো ১৮ বছরের দাম্পত্য জীবনের পর ২০২৩ সালের আগস্টে স্ত্রী সোফি গ্রেগোয়ারের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন। তাদের ঘরেও তিন সন্তান রয়েছে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়