শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১১:০৮ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়েবাড়িতে কনের ট্যাগলাইন অনুরোধ নাকচ করলেন শাহরুখ, ভিডিও ভাইরাল

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, ভরা বিয়েবাড়ির মঞ্চে কনের হাত ধরে দাঁড়িয়ে আছেন শাহরুখ। এমন সময় লাজুক ভঙ্গিতে কনে তাকে অনুরোধ করেন, তামাকজাত দ্রব্যের একটি বিজ্ঞাপনের জনপ্রিয় ট্যাগলাইন একবার বলুন যুবা কেশরী বলার জন্য।

বিয়ে মানেই খুশি। আর সেই খুশি তখনই বেড়ে যায়, সেখানে যদি হঠাৎ মঞ্চে বলিউড বাদশা শাহরুখ খান হাজির হন, তবে অতিথিদের উন্মাদনা বেড়ে যাওয়াটা স্বাভাবিক। সম্প্রতি এক ঝলমলে বিয়েবাড়িতে তেমনই এক মুহূর্ত তৈরি হলো, যখন শাহরুখকে সামনে পেয়ে কনে এক লাজুক আবদার করে বসলেন আর সেই আবদার ঘিরেই তৈরি হয়েছে তুমুল আলোচনা। বিয়ে বাড়ির সেই ভিডিও ভাইরাল হয়েছে।

কনের এমন অনুরোধ শুনে মুহূর্তেই পরিবেশ ঠাণ্ডা করে দেন শাহরুখ। তিনি স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে ওঠেন। সেই সাথে খানিকটা লজ্জাও পান। কিন্তু কনের আবদার রাখেননি। উল্টো মজা করে জবাব দেন, একবার ব্যবসায়ীর সঙ্গে ব্যবসা করলে সে আর পিঁছু ছাড়ে না। গুটখাওয়ালারাও না। প্রতিবার যখন বলি, তখন আমি নিই। বাবাকেও বলে দিও। বাদশার এই কৌশলী জবাবে মঞ্চের বাকি লোকও হেসে ওঠেন। এই ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আর এরপর থেকেই শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। অনুরাগীরা বাদশার বিচক্ষণতার প্রশংসা করেছেন। তাদের যুক্তি, যে বিজ্ঞাপন অতীতে নানা জটিলতা তৈরি করেছিল, সেই ট্যাগলাইন জনসমক্ষে বলা থেকে বিরত থাকাটাই বুদ্ধিমানের কাজ। একজন অনুরাগী লিখেছেন, কনে নাচ করতেই বলতে পারতেন, কিন্তু তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনের ট্যাগলাইন বলার অনুরোধটি ঠিক ছিল না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়