শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৪ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক দলে যোগদানের প্রস্তাব এলেও যোগদান করবো না, স্পষ্ট জানালেন সোহিনী সরকার

অভয়া কাণ্ডের পর থেকেই ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারের রাজনীতিতে যোগদানের গুঞ্জন জোরালো হয়। ওই ঘটনার সময়ে তিনি সোশ্যাল মিডিয়া ও জনপরিসরে যেভাবে সক্রিয় ছিলেন, তাতে অনেকেই ধরে নিয়েছিলেন শিগগিরই কোনো রাজনৈতিক মঞ্চে দেখা যেতে পারে তাকে। টলিউডে এর আগেও সামাজিক ইস্যুতে সরব হওয়ার পর বহু তারকাকে রাজনীতিতে যোগ দিতে দেখা গেছে—সেই প্রেক্ষাপটেই জোরালো হয়েছিল জল্পনা।

তবে অভয়া কাণ্ডের এক বছর পরও সোহিনীকে কোনো রাজনৈতিক দলে যুক্ত হতে দেখা যায়নি। সম্প্রতি ‘রঘু ডাকাত’ ছবির প্রচারে অংশ নেওয়ার সময় তৃণমূলের এক নেতার সঙ্গে তার নাচের ভিডিও ভাইরাল হলে আবারও আলোচনার ঝড় ওঠে। এমনকি এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও তির্যক মন্তব্য করেন।

অবশেষে ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজ অবস্থান পরিষ্কার করেন সোহিনী সরকার। তিনি সোজাসাপ্টা জানান— “আমার কাছে যদি প্রস্তাব আসে তবুও আমি কোনো রাজনৈতিক দলে যোগ দিতে চাই না। তৃণমূল, কংগ্রেস, বিজেপি বা সিপিএম—কোনোটির সঙ্গেই যুক্ত হতে চাই না।”

তিনি আরও বলেন, “আমি যদি কখনও রাজনৈতিক দলের অংশ হয়ে যাই, তাহলে আর কিছু বলতে পারব না। আমাকে পুরোপুরি চুপ হয়ে যেতে হবে।”

সাম্প্রতিক বছরগুলোতে টলিউডের বহু তারকাই বিভিন্ন রাজনৈতিক দলে সক্রিয় হয়েছেন। একসময় যেখানে শিল্পীরা রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখতেন, এখন সেখানে পরিস্থিতি বদলে গেছে। দেব, মিঠুন চক্রবর্তীসহ বহু বড় তারকাই সক্রিয় রাজনীতিতে যুক্ত।

তবে সোহিনী সরকার স্পষ্ট জানিয়ে দিলেন—তিনি এখনই নয়, ভবিষ্যতেও রাজনীতিতে পা রাখতে চান না।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়