শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:০২ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বলিউডে পুরুষতন্ত্রে অভিনেত্রীরা শৌখিন পণ্যের মতো ব্যবহৃত হচ্ছেন’: নুসরাত ভারুচা

সস্তা জনপ্রিয়তার স্রোতে গা ভাসাতে চান না নুসরাত ভারুচা। অনেক বাছ-বিচার করে কাজ করেন। সে কারণে এই অভিনেত্রীকে দর্শক সব সময় ব্যতিক্রমী গল্প ও চরিত্রে দেখার সুযোগ পান। তবে সমসময় যে সেই সুযোগ থাকে না, এবার তা স্পষ্ট করে জানিয়ে দিলেন এই বলিউড অভিনেত্রী। একই সঙ্গে এও জানালেন বলিউডে পুরুষতন্ত্র যেভাবে আধিপত্য বিস্তার করে চলেছে, তাতে অভিনেত্রীরা শৌখিন পণ্যের মতোই ব্যবহৃত হয়ে চলেছেন সিনেমায়। এই সময়সহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সমকালীন বেশ কিছু বলিউড সিনেমায় ফুটে উঠেছে পুরুষতন্ত্রের ছাপ।

এ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে হিন্দি ছবিতে এই উগ্র পৌরুষ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নুসরাত ভারুচা। তাঁর কথায়, ‘আমাদের দেশ মূলত পুরুষতন্ত্রে বিশ্বাসী। আর তা আমাদের বিনোদন দুনিয়াতে একইভাবে ছাপ ফেলছে। আমাদের জনসংখ্যায় গরিষ্ঠতাও পুরুষদের। আর তাই আমাদের এক প্রকার পুরুষতন্ত্র আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। আর সেভাবেই হিন্দি সিনেমাতে পুরুষতন্ত্রের ছাপ আমরা দেখতে পাচ্ছি, বছরের পর বছর। একই চিত্র আমাদের হিন্দি সিনেমাতেও ভরপুর রয়েছে। এই পরিবর্তন এত সহজে সম্ভব নয়। সেটা হতে সময় লাগবে। তবে পরিবর্তন একদিন ঠিকই হবে বলে আমি আশা রাখি।’

নুসরাত আরও বলেছেন, শুধু যে পুরুষতন্ত্র বলিউডের সিনেমায় প্রাধান্য পায় এমন নয়। একইভাবে নারীদের কথা মাথায় রেখেও বহু সিনেমা তৈরি হয়েছে। সেগুলো ভালো ব্যবসাও করেছে। এর মধ্যে যেমন রয়েছে ‘মিমি’, ‘ছোরি’, ‘ড্রিম গার্ল’, ‘আকেলি’ এবং ‘পিঙ্ক’। কাজেই নায়ককে কেন্দ্র করে নির্মিত সিনেমাই যে শুধু ভালো ব্যবসা করবে এ কথা বিশ্বাসযোগ্য নয়। আমি নিজে বলিউডে কমেডি ঘরানার কাজ দিয়ে জার্নি শুরু করেছিলাম। এরপর বুঝলাম, বলিউডে একটা ব্যাপার রয়েছে যে, তুমি যে ঘরানার সিনেমায় কাজ করছ সেই ধরনের সিনেমা ও চরিত্রের সুযোগই বারবার আসে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। এরপর যখন আমার কাছে ‘ছোরি’ সিনেমার সুযোগ আসে আমি সেই ছবির সুযোগ হারাতে চাইনি। কারণ আমার মনে হয়েছিল এই ছবির হাত ধরেই আমি দর্শকের মনে আমার একটা নতুন দিকের পরিচয় ঘটাতে পারব।

সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়