শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৩ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নায়িকাদের বিয়ে নিয়ে ভুল ধারণার বিরুদ্ধে যা বললেন অভিষেক বচ্চন

অনেক সময় বিয়ে নিয়ে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় বিনোদন জগতের তারকাদের। বিশেষ করে নায়িকাদের অনেক সময়েই বলতে শোনা যায়— বিয়ে নয়, নিজেদের কাজে মন দিতে চান তারা। 

এর আগে এক সাক্ষাৎকারে সেই মন্তব্যের বিরোধিতা করেছিলেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার স্ত্রীর সুরেই সুর মেলালেন স্বামী-অভিনেতা অভিষেক বচ্চন। বিয়ের পর অভিনত্রীদের জনপ্রিয়তা প্রসঙ্গে সেই জবাব দিলেন অভিনেতা?

বলি ইন্ডাস্ট্রির একাংশের দাবি— বিয়ে হয়ে গেলে নায়ক-নায়িকাদের জনপ্রিয়তা কমে যায়। একটা সময় তো অভিনেতারা বিয়ের পর নিজেদের বিবাহিত সম্পর্ক লুকিয়ে রাখতেন। এসবই ভ্রান্ত ধারণা বলে মত দেন অভিষেকের। ঐশ্বর্যা ও অভিষেকের দাম্পত্যজীবন ১৮ বছরের। 

নিজের অভিজ্ঞতা থেকে অভিনেতা বলেন, বিয়ের পর বিন্দুমাত্র ঐশ্বরিয়ার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বরং অনেক বেশি আলোচনা হয়েছে। শুধু ঐশ্বরিয়া নয়; অভিনেত্রী হেমা মালিনী তো এ বিষয়ে আদর্শ উদাহরণ হতে পারে। বিয়ের পর তার অভিনীত সব সিনেমাই জনপ্রিয় হয়েছে।

একই সঙ্গে অভিষেক এটিও মানেন যে, বিয়ে হয়ে গেলে কিংবা সন্তান হওয়ার পর জীবন অনেকটাই বদলে যায়। দায়িত্ব মানুষের মধ্যে অনেকটাই পরিবর্তন আনে। 

তিনি বলেন, সন্তান হওয়ার পর কিংবা বিয়ের পর যদি কেউ আত্মকেন্দ্রিক হন, তাহলে মুশকিল। যদি কেউ আমিত্বতে ভোগেন, তাহলে সম্পর্ক টিকিয়ে রাখতে সমস্যা হবে।

উল্লেখ্য, একটা সময় ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়েও বিপুল জলঘোলা হয়েছিল। যদিও সে বিষয়ে কেউ-ই কোনো মন্তব্য করেননি।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়