শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৪ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির সঙ্গে ছবি তুলে ট্রোলের শিকার শুভশ্রী, বাজে মন্তব্যের জন্য মানহানির অভিযোগ দায়ের রাজ চক্রবর্তীর

কলকাতার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর ট্রল ও কটাক্ষের মুখে পড়েন। এই ঘটনার পর সোমবার (১৫ ডিসেম্বর) টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন তার স্বামী, পরিচালক রাজ চক্রবর্তী।

শনিবার যুবভারতী স্টেডিয়ামে মেসির খেলা দেখতে আসেন হাজার হাজার দর্শক। তবে অনেকেই ভিড়ে মেসিকে ভালোভাবে দেখতে পাননি। সেই সময়ে শুভশ্রী মেসির সঙ্গে ছবি তুলে সেটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হয় সমালোচনা। অনেকে অভিযোগ করেন, এত খরচ করা সত্ত্বেও তারা মেসির কাছে পৌঁছাতে পারেননি, অথচ অভিনেত্রী হিসেবে শুভশ্রী বেশি প্রাধান্য পেয়েছেন।

রাজ চক্রবর্তী অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শুভশ্রীকে লক্ষ্য করে হওয়া কটাক্ষ এবং ব্যক্তিগত আক্রমণ অগ্রহণযোগ্য। তিনি বলেন, ‘কেউই তার পেশা, লিঙ্গ বা পরিবারের কারণে সমালোচিত হওয়ার যোগ্য নয়। শুভশ্রী মা, স্ত্রী, অভিনেত্রী, বন্ধু বা মেসি ফ্যান—সব পরিচয়েই মানুষ।’

তিনি আরও বলেন, শুভশ্রীকে শারীরিক গঠন, পরিবার ও সন্তান নিয়ে কুৎসা করা হচ্ছে। এটি শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণ নয়, বরং রাজনৈতিক প্রভাবও থাকতে পারে।

রাজ চক্রবর্তী জানান, যুবভারতীতে যে বিশৃঙ্খলা হয়েছিল তা ফুটবলপ্রেমীদের অসম্মান করেছে। তাই তিনি দোষীদের শাস্তির দাবি করে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়