শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪ কেজি সোনা পাচার মামলা: কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের জামিন আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে ১৪ কেজি সোনাসহ গ্রেপ্তার হন কন্নড় অভিনেত্রী রান্যা রাও। সেই ঘটনায় সুপ্রিম কোর্টের সর্বশেষ রায় প্রকাশিত হয়েছে। অভিযোগপ্রাপ্ত অভিনেত্রীর আবেদন খারিজ করা হয়েছে এবং নিম্ন আদালতের রায় বহাল রাখা হয়েছে।

২০২৫ সালের মার্চ থেকে পরপ্পনা অগ্রহারা জেলে আটক রয়েছেন রান্যা। সঙ্গে ধরা পড়েছেন তার দুই সঙ্গী তরুণ কোন্ডারু রাজু ও সাহিল জৈন। 

তদন্তে জানা যায়, এই তিনজন সোনা পাচারের একটি সিন্ডিকেট গঠন করেছিলেন। মূলত দুবাই, উগান্ডা ও অন্যান্য দেশের মাধ্যমে সোনা পাচার এবং হাওয়ালার মাধ্যমে অর্থের লেনদেন পরিচালনা করা হতো। 

অভিযুক্তদের কাছ থেকে মোট ১৪ কেজি সোনা উদ্ধার করা হয়।

অভিযোগ, স্বর্ণের গয়নাগুলো পোশাকের ভেতর রেখে পাচারের চেষ্টা করা হয়েছিল।

একাধিক নিম্ন আদালত তাদের জামিনের আবেদন খারিজ করার পর, তিনজনের মা—রোহিণী রাও, রমা রাজু ও প্রিয়াঙ্কা সারকারিয়া—উচ্চ আদালতের দ্বারস্থ হন। তারা কেন্দ্রীয় সরকারের ‘কফিপোসা’ আইন অনুযায়ী সন্তানের আটক চ্যালেঞ্জ করেন। পাশাপাশি, তারা মামলা খারিজের আর্জিও জানান।

সুপ্রিম কোর্ট এই আবেদন খারিজ করে নিম্ন আদালতের রায়ই বহাল রাখার নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারের সময় রান্যা রাও’র বাড়ি তল্লাশি করা হয়। সেই তল্লাশিতে উদ্ধার হয় নগদ ২.৫ কোটি রুপি এবং দু’কোটির সোনার গয়না। উদ্ধারকৃত ১৪ কেজি সোনার বাজার মূল্য ছিল প্রায় ১২.৫ কোটি রুপি।

এই রায়ে স্পষ্ট হয়েছে, সোনা পাচারের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে চলমান মামলা যথাযথভাবে বহাল থাকবে।

সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়