শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:২২ সকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়দিনে জ্যাকুলিনকে কারাবন্দি ‘প্রেমিক’ সুকেশের চমক

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় দিল্লির মান্ডোলি সংশোধনাগারে বন্দি। তবে চার দেয়ালের বন্দিজীবনও যেন তার ‘প্রেম’ প্রকাশের পথে বাধা হয়ে দাঁড়াতে পারছে না।

বড়দিন উপলক্ষে জ্যাকুলিনকে চমকে দিলেন সুকেশ। তবে কোনো সাধারণ উপহার নয়, সরাসরি ক্যালিফোর্নিয়ার বেভার্লি হিলসে একটি বিলাসবহুল বাড়ি উপহার দিলেন তিনি।

‘লাভ নেস্ট’ ও সুকেশের চিঠি বরাবরের মতো এবারও জ্যাকুলিনকে একটি দীর্ঘ আবেগঘন চিঠি লিখেছেন সুকেশ। সেখানে তিনি অভিনেত্রীকে ‘বেবি’ বলে সম্বোধন করে জানিয়েছেন, বেভার্লি হিলসের এই নতুন বাড়িটির নাম তিনি রেখেছেন ‘লাভ নেস্ট’ বা ‘প্রেমের বাসা’। 

চিঠিতে সুকেশ লেখেন, ‘এই শুভ দিনে তোমাকে ‘প্রেমের বাসা’ উপহার দিলাম। বেভার্লি হিলসে আমাদের নতুন এই বাড়িটি তৈরি। তুমি হয়তো ভেবেছিলে এটি শেষ পর্যন্ত শেষ হবে না, কিন্তু আমি গর্বের সঙ্গে বলছি, আমি তোমার জন্য এটি বানিয়ে ফেলেছি।’

বিলাসবহুল অন্দরসজ্জা ও গলফ কোর্স চিঠিতে সুকেশ আরও দাবি করেন, বাড়িটি আগে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, বর্তমানে তার চেয়েও কয়েক গুণ বড় আকারে নির্মাণ করা হয়েছে। এই বিশালাকার বাড়ির চারপাশে রয়েছে নিজস্ব গলফ খেলার মাঠ। বড়দিনের উপহার হিসেবে এই বাড়ির চাবি তিনি প্রতীকীভাবে জ্যাকুলিনের উদ্দেশ্যেই উৎসর্গ করেছেন।

বাড়ি উপহার দিয়েই ক্ষান্ত হননি সুকেশ। একই চিঠিতে তিনি এক অভাবনীয় ইচ্ছার কথা প্রকাশ করেছেন। সুকেশ জানিয়েছেন, তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয় দল ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ (আরসিবি) কিনে নেওয়ার পরিকল্পনা করছেন। আর এই বিশাল বিনিয়োগও নাকি তিনি করতে চান কেবল জ্যাকুলিনকে খুশি করার জন্য।

সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে। এই মামলার তদন্তে বারবার উঠে এসেছে জ্যাকুলিন ফার্নান্দেজের নাম। সুকেশের দাবি, জ্যাকুলিনের সঙ্গে তার গভীর প্রেমের সম্পর্ক ছিল এবং তিনি তাকে কোটি কোটি টাকার উপহার দিয়েছেন। তবে অভিনেত্রী শুরু থেকেই এই সম্পর্কের দাবি অস্বীকার করে আসছেন। নিজেকে নির্দোষ দাবি করে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন জ্যাকুলিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়